Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৬ জুন ২০২৬ | ১০:৪২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে কিশোরকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধসহ গ্রেফতার ২

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৬ জুন ২০২৬ | ১০:৪২ অপরাহ্ন

সিলেটে বেড়ানোর কথা বলে ১৫ বছরের এক কিশোরকে বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (৫ জুন ২০২৬) রাতে স্থানীয় জনতা তাদের আটকে রেখে পুলিশে সোপর্দ করে। আজ শনিবার (৬ জুন) আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের (বর্তমানে শাহজালাল উপশহরের বাসিন্দা), আব্দুস শুক্কুর (৭৯), এবং সিলেটের শাহপরাণ থানার সুলতানপুর গ্রামের (বর্তমানে খাস্তবীর এলাকার বাসিন্দা),  মোঃ খায়রুল ইসলাম প্রকাশ বাবলা (৩৫)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে ২০২৬ তারিখ বিকেলে পূর্বপরিচয় ও আত্মীয়তার সম্পর্কের সুযোগ নিয়ে এক অভিযুক্ত ওই কিশোরকে বেড়ানোর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে এয়ারপোর্ট থানাধীন পশ্চিম সুবিদবাজার এলাকার একটি বাসায় নেওয়া হয়। সেখানে অপর সহযোগীর উপস্থিতিতে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে কিশোরটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি গোপন রাখার জন্য ভিকটিম কিশোরকে বিভিন্নভাবে হুমকি দেয় অভিযুক্তরা। কিন্তু পরবর্তীতে কিশোরটি শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে ভেঙে পড়লে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত প্রকাশ করে।

বিষয়টি জানাজানি হলে গতকাল ৫ জুন রাতে শাহজালাল উপশহরের এবিসি পয়েন্ট এলাকা থেকে স্থানীয় জনতা অভিযুক্ত আব্দুস শুক্কুর ও খায়রুল ইসলাম বাবলাকে আটক করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামিদের নিজেদের হেফাজতে নেয়।

এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-০৩, তারিখ: ০৬/০৬/২০২৬ খ্রি.)। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০২৫ অধ্যাদেশের ৯(৩) ধারায় রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৬.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com