Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৬ জুন ২০২৬ | ০৩:০৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

বিক্ষোভ মিছিলের মামলায় একের পর এক গ্রেপ্তার, এবার ধরা পড়লেন রাব্বি

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৬ জুন ২০২৬ | ০৩:০৯ অপরাহ্ন

মৌলভীবাজার, প্রতিনিধি : মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মী মোঃ রাব্বিন আহমেদ রাব্বি (রাব্বি)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) সদর থানাধীন ২ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি সোনাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত রাব্বি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা এলাকার মোঃ কবির মিয়ার পুত্র। পুলিশ জানিয়েছে, তিনি মৌলভীবাজার সদর মডেল থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।


জানা গেছে, গত ১ জুন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডস্থ আল-ফালাহ হাসপাতালের সামনে ব্যানারসহ বিক্ষোভ মিছিল করে এবং বিভিন্ন স্লোগান দেয়। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানার এসআই (নিঃ) শিপু কুমার দাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।


মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, এ পর্যন্ত উক্ত মামলায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৬.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com