Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৬ জুন ২০২৬ · ০৩:৫৫ পূর্বাহ্ন

যে কারনে দুঃখ প্রকাশ করলেন সিলেট জেলা জামায়াত আমীর

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট: জ্বালানী তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের আমীর ও দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান।

শুক্রবার (৫ জুন) সকালে তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ দুঃখপ্রকাশ করেন।

স্ট্যাটাসে মাওলানা হাবিবুর রহমান উল্লেখ করেন, “ বৃহস্পতিবার (৪ জুন) জ্বালানী তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্যে সিলেটী ভাষার একটি শব্দচয়ন মোটেই ঠিক হয় নাই। আমার শুভাকাঙ্ক্ষীসহ অনেকেই কষ্ট পেয়েছেন। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

এ বিষয়ে তিনি আরও জানান, ভুলবশত বক্তব্যে ব্যবহৃত শব্দচয়নের কারণে অনেকেই কষ্ট পেয়েছেন। তাই তিনি সবার প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com