নিজস্ব প্রতিবেদক।
উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে সিলেটে প্রস্তাবিত ১০০০ শয্যার বিশেষায়িত হাসপাতালটি বৃহত্তর জৈন্তিয়ার কেন্দ্রবিন্দু দরবস্তে নির্মাণের দাবি জানিয়েছে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ।
শুক্রবার (৫ জুন) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এম এ হান্নান এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গোলজার আহমদ হেলাল এক যৌথ বার্তায় এ দাবি জানান।
তারা বলেন, বৃহত্তর জৈন্তিয়া তথা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে সংগঠনটি ১০ দফা দাবি নিয়ে কাজ করে যাচ্ছে। এর মধ্যে জৈন্তিয়ার কেন্দ্রস্থল দরবস্তে আধুনিক মানসম্মত একটি হাসপাতাল নির্মাণ অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।
নেতৃবৃন্দ বলেন, সিলেটের পিছিয়ে পড়া এই চার উপজেলার মানুষের জীবনমান উন্নয়ন ও ন্যায্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই হাসপাতাল নির্মাণ জরুরি। ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার কারণে দরবস্ত অঞ্চলকে বৃহত্তর জৈন্তিয়ার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয়। সিলেট-তামাবিল মহাসড়ক এবং এশিয়ান হাইওয়ের সংযোগস্থলে হওয়ায় এখানে হাসপাতাল নির্মিত হলে চার উপজেলার পাশাপাশি সিলেটের অন্যান্য এলাকার মানুষও সহজে স্বাস্থ্যসেবা নিতে পারবেন।
যৌথ বার্তায় তারা আরও বলেন, দেশের সব উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্তকে তারা স্বাগত জানান এবং এটিকে গ্রামীণ স্বাস্থ্যসেবায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
উল্লেখ্য, চীনের বিনিয়োগে সিলেটে ১০০০ শয্যার একটি বিশেষায়িত আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে চীনা বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল।