Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ০৫ জুন ২০২৬ | ০৩:১২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

শিশু নির্যাতনের অভিযোগে বিয়ানীবাজারে আটক ১

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ০৫ জুন ২০২৬ | ০৩:১২ পূর্বাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি।

সিলেটের বিয়ানীবাজারে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


থানা পুলিশ সূত্রে জানা গেছে, -এর নির্দেশনায় এবং -এর সার্বিক তত্ত্বাবধানে বিয়ানীবাজার থানার সেকেন্ড অফিসার এসআই গোপেশ চন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং এ ঘটনায় মামলা রুজু করা হয়।


বিয়ানীবাজার থানা পুলিশের ভাষ্য, অভিযোগের গুরুত্ব ও ঘটনার সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়েছে।


পুলিশ আরও জানায়, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।


তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য উদ্ঘাটন এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৫.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com