Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৫ জুন ২০২৬ · ০২:৩৯ পূর্বাহ্ন

সরকারি অর্থ ব্যয়, কাজ অর্ধেকের কম: দুই বছর ধরে বন্ধ ওয়াশব্লক, দুর্ভোগে মাদরাসা শিক্ষার্থীরা

চ্যানেল জৈন্তা নিউজ ওসমানীনগরে জনস্বাস্থ্য বিভাগের প্রকল্পে স্থবিরতা, তদন্ত দাবি স্থানীয়দের
ছবি

 ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি।

সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের একটি আবাসিক মাদরাসায় সরকারি অর্থায়নে নির্মাণাধীন ওয়াশব্লকের কাজ প্রায় দুই বছর ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে প্রকল্পের কাজ বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ওয়াশব্লক প্রকল্পটির নির্মাণকাজ শুরু হলেও অজ্ঞাত কারণে মাঝপথে বন্ধ হয়ে যায়। এরপর মাদরাসা কর্তৃপক্ষ একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করলেও কাজ পুনরায় শুরু হয়নি।

সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও তদারকির ঘাটতির বিষয়টি আলোচনায় আসার পর স্থানীয়রাও ওসমানীনগরে বাস্তবায়িত প্রকল্পগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনমুন নাহার আশার কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কয়েকটি লিখিত প্রশ্ন পাঠানো হয়। প্রশ্নে জানতে চাওয়া হয়, বুরুঙ্গা ইউনিয়নের ওই মাদরাসার ওয়াশব্লকের কাজ দুই বছর ধরে বন্ধ থাকার বিষয়টি প্রশাসনের নজরে ছিল কি না, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কোনো কমিটি গঠন করা হবে কি না, শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে জরুরি ব্যবস্থা নেওয়া হবে কি না এবং উপজেলার অন্যান্য স্থানে বন্ধ হয়ে থাকা প্রকল্পগুলোর বিষয়ে কোনো বিশেষ অডিট বা পরিদর্শনের উদ্যোগ নেওয়া হবে কি না।

জবাবে ইউএনও সংক্ষিপ্তভাবে বলেন, “আমি গতকাল মিটিং করেছি।”

তবে ওই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে বা বন্ধ প্রকল্পগুলোর বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

স্থানীয় সচেতন মহলের দাবি, একটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে স্যানিটেশন অবকাঠামোর কাজ বন্ধ থাকা অত্যন্ত উদ্বেগজনক। এতে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, শুধু বুরুঙ্গা ইউনিয়ন নয়, উপজেলার বিভিন্ন এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কিছু প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এসব প্রকল্পের বাস্তব অগ্রগতি, ব্যয় এবং গুণগত মান যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন তদন্ত প্রয়োজন বলে তারা মনে করেন।

স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহিতার আওতায় এনে বন্ধ ওয়াশব্লকের কাজ সম্পন্ন করা হোক। পাশাপাশি উপজেলার সব অসমাপ্ত প্রকল্পের তালিকা প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।

সচেতন মহলের মতে, সরকারি অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের সুফল জনগণের কাছে পৌঁছাতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com