Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ | ০৩:৩৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ঈদযাত্রায় ১৩ দিনে ২৯২ সড়ক দুর্ঘটনা, নিহত ২৮১; প্রাণহানির ৪৪ শতাংশ মোটরসাইকেলে

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ | ০৩:৩৬ অপরাহ্ন

ঢাকা, ৪ জুন: ঈদুল আজহাকে কেন্দ্র করে যাতায়াতের সময় দেশে সড়ক দুর্ঘটনায় উদ্বেগজনক প্রাণহানির চিত্র উঠে এসেছে। ঈদের আগে ও পরে গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংস্থাটির তথ্য অনুযায়ী, এ সময়ে ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ৪৪ দশমিক ১২ শতাংশ। এছাড়া দুর্ঘটনায় ৩৭ জন পথচারী এবং ৩৩ জন যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন।


সড়ক দুর্ঘটনার পাশাপাশি দেশের নৌ ও রেলপথেও প্রাণহানির ঘটনা ঘটেছে। ১৩টি নৌ-পথ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।


নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ১২৪ জন, বাসযাত্রী ২১ জন, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের আরোহী ৩২ জন, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সে থাকা ১১ জন, থ্রি-হুইলার যাত্রী ৪৮ জন এবং স্থানীয় যানবাহনের ৮ জন আরোহী রয়েছেন।


বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ বিভাগে ৯৫টি দুর্ঘটনায় ১০১ জন নিহত হয়েছেন। অন্যদিকে, সিলেট বিভাগে সবচেয়ে কম ৯টি দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন।


জেলাভিত্তিক হিসাবে ফরিদপুরে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। জেলাটিতে ১৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮ জন।


রোড সেফটি ফাউন্ডেশন বলেছে, ঈদকেন্দ্রিক যাতায়াতের সময় সড়কে ঝুঁকিপূর্ণ যানচালনা, অতিরিক্ত গতি এবং মোটরসাইকেল ব্যবহারের উচ্চ হার দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com