Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ | ০২:৪০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ধর্মপাশায় পুষ্টি কমিটির সভা অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ | ০২:৪০ অপরাহ্ন

নিজস্ব সংবাদদাতা, ধর্মপাশা। 

সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা পুষ্টি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট ও ধর্মপাশা এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবীর সরকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধর্মপাশা এপি ম্যানেজার সুমন রুরাম, পারি ম্যানেজার সমল মানখিল, ১নং প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবশ্রী সিনহা, প্রেসক্লাব সভাপতি সেলিম আহম্মেদ, সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ।


এসময় সঠিক পুষ্টি নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধি, মা ও শিশু স্বাস্থ্য, অপুষ্টি প্রতিরোধ এবং পুষ্টিকর খাবার গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। 

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com