Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ | ০১:৪৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ | ০১:৪৩ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি: কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সিলেটের জৈন্তাপুরে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হয়।

উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা মৎস্য অফিসার ওলিউর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. জিলানী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার তাসলিমা, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, সোনালী ব্যাংক জৈন্তাপুর শাখার ম্যানেজার শরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, সদস্য মীর শোয়েব আহমদ, অনলাইন প্রেসক্লাবের সদস্য মুরাদ হাসান এবং বিয়াম স্কুলের প্রিন্সিপাল আবু সুফিয়ানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় বলেন, “কৃষক এবং কৃষিকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কৃষি ক্ষেত্রে আরও বেশি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারলে আমরা দেশকে আরও এগিয়ে নিতে পারবো।”

তিনি কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান এবং মাঠ পর্যায়ে তদারকি জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com