নিউজ ডেস্ক।
সিলেট: সিলেটে ১,০০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন চীনের বিনিয়োগকারীরা। হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন ও সম্ভাব্যতা যাচাই করতে চীনের বিনিয়োগকারী প্রতিষ্ঠানের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সিলেটে আসে। বুধবার কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা।
পরিদর্শনে চীনা বিনিয়োগকারী দলকে সঙ্গে নিয়ে যান কোম্পানীগঞ্জ এলাকার সংসদ সদস্য ও আরিফুল হক চৌধুরী। প্রতিনিধি দল সাদাপাথর, হাইটেক পার্ক এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখে হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান মূল্যায়ন করে।
পরিদর্শন শেষে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান Bai Up Investment Limited-এর চেয়ারম্যান স্টোয়ার্ড চিয়ং বলেন, “এখানে অনেক কিছু ঘটতে যাচ্ছে। অবশ্যই মন্ত্রীর ভবিষ্যৎ নিয়ে অনেক পরিকল্পনা ও নতুন ধারণা রয়েছে। সে কারণেই আমি এখানে এসেছি। তিনি যে ধারণাগুলো তৈরি করছেন, তিনি খুবই সৃজনশীল এবং ভবিষ্যতমুখী চিন্তা আমার সঙ্গে ভাগ করে নিচ্ছেন। তাই এখন আমার কাজ হলো আরও বিনিয়োগকারীকে এখানে নিয়ে আসা, যাতে তারা এসে এসব উদ্যোগে সমর্থন দেয়।”
তিনি আরও বলেন, “মন্ত্রী সব সময় বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন। এ কারণেই আমাদের সঙ্গে তার অনেক পরিকল্পনা রয়েছে। তাই তার সমর্থনে আমরাও তাকে শতভাগ সমর্থন করছি।”
স্টোয়ার্ড চিয়ং জানান, প্রাথমিক পর্যায়ে স্থান পরিদর্শন ও সম্ভাব্যতা মূল্যায়নে তারা আশাবাদী। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
পরিদর্শন শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকল্পটিতে বিনিয়োগ করবে চীন। হাসপাতাল নির্মাণের প্রাথমিক পরিকল্পনা ও স্থান নির্ধারণের বিষয়ে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে।
তিনি বলেন, “প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে।”
পরিদর্শনকালে মো. সারওয়ার আলম-সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।