Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৪ জুন ২০২৬ · ০২:৫৫ পূর্বাহ্ন

সিলেটে ক্বওমী ব্লাড ডোনার পরিষদের সম্মেলন: অনগ্রসরদের স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার — সিসিক প্রশাসক

চ্যানেল জৈন্তা নিউজ সিলেটে মানবিক সংগঠনের সম্মেলনে স্বাস্থ্যসেবা নিয়ে সরকারের অগ্রাধিকার তুলে ধরলেন সিসিক প্রশাসক
ছবি

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। বিশেষ করে সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বুধবার (৩ জুন) বিকেলে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ, সিলেট বিভাগের প্রথম বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সিসিক প্রশাসক বলেন, স্বাস্থ্যসেবা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার খাত। প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সেবার পরিধি সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনও নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

ক্বওমী ব্লাড ডোনার পরিষদের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষাজীবন থেকেই তরুণরা মানবকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রক্তের অভাবে অনেক সময় রোগীর স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ধরনের সংগঠনের উদ্যোগে মুমূর্ষু রোগীরা দ্রুত রক্ত পেতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, মেডিকেল শিক্ষার্থী, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক কাজে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ক্বওমী ছাত্রসমাজের তরুণদের এ ধরনের মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সংগৃহীত রক্ত সুষ্ঠুভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা গেলে অসংখ্য জীবন রক্ষা করা সম্ভব। এ ধরনের উদ্যোগকে সিটি কর্পোরেশন সবসময় সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা সৈয়দ মাসরুর আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্মসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী, জাকারিয়া মজুমদার মেহেদী, মুফতি মনজুরুল ইসলাম উত্তরবাগী, মাওলানা মুক্তার আহমেদ এবং প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।

সামিরুল হক বাছির মাহমুদ, হাফিজুর রহমান মিছবাহ ও আল হাবিব আহমেদ মাছুমের যৌথ পরিচালনায় সম্মেলনে ক্বওমী শিক্ষার্থী, আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে দুই শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। এছাড়া ২০টি স্বেচ্ছাসেবী পরিবারকে উপহার প্রদান করা হয়।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com