Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ | ০২:৪৫ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে একদিনে ৬২ আসামি গ্রেফতার, ট্রাফিকে ১৪৫ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ | ০২:৪৫ পূর্বাহ্ন

সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৬২ জন গ্রেফতার, ১৪৫ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪৫টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন . (০০.০০ হতে ২৩.৫৯ পর্যন্ত) ৪৩ জন এবং ০৩ জুন সকাল ০৮.০০ ঘটিকা পর্যন্ত আরও ১৯ জনসহ মোট ৬২ জন আসামিকে গ্রেফতার করা হয়। এসএমপির বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করে।


গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত ব্যক্তিগণ। অভিযানকালে এসএমপি ডিবি পুলিশ একটি টয়োটা কারসহ ৪০০০ পিস ভারতীয় কসমেটিকস উদ্ধার করে।


এছাড়াও ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মেট্রোপলিটন এলাকায় ৭০টি বিভিন্ন প্রকার গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৭৫টি গাড়ি আটক করা হয়। সব মিলিয়ে মোট ১৪৫টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com