Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ০৩ জুন ২০২৬ | ০৩:০৮ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

আজমিরীগঞ্জে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন হয়রানি: দিরাই থেকে ধর্ষক দ্বিজেন্দ্র গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ০৩ জুন ২০২৬ | ০৩:০৮ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের কাটাখালী এলাকায় সাড়ে চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দ্বিজেন্দ্র চন্দ্র দাস (৪০) নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার দিরাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তারকৃত দ্বিজেন্দ্র চন্দ্র দাস কাটাখালী গ্রামের ভুবন লাল দাসের ছেলে। এলাকায় তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বখাটেপনার নানা অভিযোগ রয়েছে। বর্তমানে ভুক্তভোগী শিশুটি অসুস্থ অবস্থায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

**খেলার সুযোগে ঘরে নিয়ে নৃশংসতা:**

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, গত ২০ মে ঘটনার শিকার শিশুটি অভিযুক্ত দ্বিজেন্দ্রর ছেলের সাথে খেলতে যায়। খেলার একপর্যায়ে দ্বিজেন্দ্র শিশুটিকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে যায় এবং সেখানে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। নির্যাতনের পর শিশুটিকে ঘর থেকে বের করে দিলে সে নিজ বাড়িতে ফিরে ক্রমাগত বমি করতে থাকে। প্রথমে লোকলজ্জা ও সামাজিক মর্যাদার ভয়ে বিষয়টি পরিবার কাউকে না জানালেও, পরদিন ২১ মে শিশুটি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার শিশুটির বাবা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরেই পুলিশ তৎপর হয়ে দ্রুত অভিযান চালিয়ে সুনামগঞ্জের দিরাই থেকে অভিযুক্ত দ্বিজেন্দ্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

**পিতার ক্ষোভ ও ওসির বক্তব্য:**

শিশুটির বাবা অত্যন্ত ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে বলেন, "দ্বিজেন্দ্র এলাকায় বখাটে হিসেবে পরিচিত। আমার মেয়েটি প্রায়ই ওর ছেলের সাথে খেলাধুলা করতো। সেই সরলতার সুযোগ নিয়ে সে আমার অবুজ শিশুর ওপর এমন নৃশংসতা চালিয়েছে। আমি এই নরপশুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আমরা দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত দ্বিজেন্দ্রকে গ্রেপ্তার করেছি। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৩.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com