Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ০৩ জুন ২০২৬ | ০৩:০৫ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জকিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ০৩ জুন ২০২৬ | ০৩:০৫ পূর্বাহ্ন

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


সোমবার বিকেলে জকিগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি মো. আবুল হাসান। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আমিন, সিলেট মহানগর সহকারী সেক্রেটারি মাওলানা বদরুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মোরশেদ আহমদ চৌধুরী।


এছাড়া উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। তারা ঈদুল আজহার শিক্ষা—ত্যাগ, তাকওয়া, ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণ—সমাজে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।


বক্তারা বলেন, দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।


অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও মানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৩.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com