Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ০৩ জুন ২০২৬ | ০১:৫৯ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

গোয়াইনঘাটে মাদকবিরোধী অভিযানে ১৬ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তি গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ০৩ জুন ২০২৬ | ০১:৫৯ পূর্বাহ্ন

সিলেট জেলা পুলিশের সুপারের সার্বিক নির্দেশনায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৬ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।


সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে এএসআই মো. সারোয়ার, এসআই নাঈমুল হাসান ও এসআই সাহাব উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (২ জুন) মাদকবিরোধী ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।


পুলিশ জানায়, সালুটিকর পুলিশ চেকপোস্টের সামনে পাকা সড়কে অবস্থানকালে একটি পুরাতন নীল রঙের টয়োটা প্রাইভেটকার (মডেল-১০০, রেজি: ঢাকা মেট্রো-গ-১৩-৩৩৩৬) তল্লাশি করা হয়। এ সময় গাড়ির ভেতরে যাত্রীর আসনে রাখা দুটি ব্যাগ থেকে মোট ১৬ বোতল (প্রতি বোতল ৭৫০ মিলি) রয়েল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি উদ্ধার করা হয়।


ঘটনাস্থল থেকে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৩.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com