Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বাণিজ্য মন্ত্রণালয়কে ১৮-২৪ মাসে জনমুখী ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

০৩ জুন ২০২৬ • ০১:৪৬ পূর্বাহ্ন

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে একটি কার্যকর, দক্ষ ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে চারটি অগ্রাধিকারভিত্তিক খাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।


মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার কার্যক্রম পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, বাজার ব্যবস্থাপনায় স্থিতিশীলতা নিশ্চিত করা, চা শিল্পের পুনরুজ্জীবন, এলডিসি-পরবর্তী বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ—এই চারটি বিষয়ই মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার হিসেবে কাজ করবে।


তিনি আরও বলেন, দেশের বাণিজ্য খাতকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নীতিনির্ধারণ ও বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করা হবে।


সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com