Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৩ জুন ২০২৬ · ০১:২৪ পূর্বাহ্ন

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে জাফলংয়ে তরুণ আলেমদের সমাবেশ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদ, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ এবং দেশের পর্যটন কেন্দ্রগুলোতে মাদক ও অসামাজিক কার্যক্রম প্রতিরোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে আবাবিল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অভিযাত্রী সফর শেষে সীমান্ত এলাকার তরুণ আলেম ও যুবসমাজ এ সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, জাফলংসহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে মাদক, অসামাজিক কার্যকলাপ ও অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে, যা পারিবারিক পর্যটনের পরিবেশ নষ্ট করছে। এসব বন্ধ করে নিরাপদ ও শালীন পর্যটন পরিবেশ নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন আবাবিল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ মাওলানা মাসউদ আজহার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহিদ হাতিমী।

প্রধান অতিথির বক্তব্য দেন আবাবিল ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট আলেম মাওলানা রেজাউল করিম দরবস্তী। এছাড়াও ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

বক্তারা দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি সীমান্তে মানবাধিকার লঙ্ঘন বন্ধ এবং পর্যটন কেন্দ্রগুলোকে মাদকমুক্ত ও নিরাপদ পরিবেশে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

সমাবেশ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com