Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৩ জুন ২০২৬ · ১২:৫১ পূর্বাহ্ন

টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট অভিযান, শব্দদূষণ ও অবৈধ জাল ব্যবহারে জরিমানা ও জব্দ কার্যক্রম

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে মৎস্য, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (০২ জুন ) এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাওরের পরিবেশ রক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানকালে হাউজবোটে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজিয়ে শব্দদূষণ সৃষ্টির দায়ে একটি হাউজবোটে অবস্থানরত যাত্রীদের বয়স ও পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম না করার মর্মে মুচলেকা গ্রহণ করা হয়। একই ঘটনায় আরেকটি হাউজবোটের চালককে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে একটি সাউন্ডবক্স জব্দ করা হয়।

অন্যদিকে পৃথক অভিযানে টাঙ্গুয়ার হাওরের বাফার জোনে অবৈধভাবে ‘চাই জাল’ ব্যবহার করে চিংড়ি নিধনের সময় তিনটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়।

পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক সক্ষমতা বিবেচনায় ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, টাঙ্গুয়ার হাওর দেশের একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া)। এর জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

অধিকাংশ স্থানীয় ও পরিবেশ সচেতন মহল মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযান চলমান থাকলে হাওরের পরিবেশ রক্ষা ও অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com