Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে পুলিশের অভিযানে অনৈতিক কার্যকলাপে জড়িতর অভিযোগে ৯ জন গ্রেফতার

০২ জুন ২০২৬ • ১১:৩৩ অপরাহ্ন

সিলেট প্রতিনিধি: কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।


অভিযানটি পরিচালিত হয় মঙ্গলবার (০২ জুন) দুপুর ১টা ১৫ মিনিটে। শাহজালাল (রহ.) মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্ট সংলগ্ন সুনামগঞ্জ রোডস্থ নিউ হোটেল লেমন গার্ডেন (আবাসিক)-এ এ অভিযান পরিচালনা করেন।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ চলছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে ৩ জন নারী ও ৬ জন পুরুষসহ মোট ৯ জনকে আটক করা হয়।


গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— ১) শাহ আলম (৪৫) ২) আকলিছ মিয়া (২৫) ৩) আলম মিয়া (২২) ৪) রুবেল মিয়া (৩৫) ৫) আজিজুল (১৮) ৬) সাইফুল ইসলাম (২২) ৭) সাদিয়া (১৮) ৮) ইয়াসমিন (১৯) ৯) সাদিয়া বেগম (১৯)


পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপে সম্পৃক্ত থাকার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি আরও যাচাই-বাছাই করা হচ্ছে।


অভিযান শেষে আটককৃতদের কোতোয়ালী মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, নগরীর বিভিন্ন আবাসিক হোটেল ও লজে অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে নিয়মিতভাবে নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com