বানিয়াচং প্রতিনিধি: পবিত্র ঈদের আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী-২০২৬। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ৭টায় গ্যানিংগঞ্জ বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে উৎসবমুখর ও হৃদয়ছোঁয়া পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি প্রভাষক ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হাসান, দফতর সম্পাদক আনছার আলী, প্রচার সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ, সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, ইমরান চৌধুরী, মোবাশ্বির আহমদ, নাসির উদ্দিন, শিবলী নোমানী ও আব্দুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের দায়িত্ব নয়; এটি সত্য, ন্যায় ও জনস্বার্থ রক্ষার এক গুরুত্বপূর্ণ অঙ্গীকার। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রত্যাশা পূরণ এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরাই একজন সাংবাদিকের মূল দায়িত্ব।
তারা বানিয়াচং মডেল প্রেসক্লাবকে আরও শক্তিশালী, গতিশীল ও গণমানুষের আস্থার প্রতীকে পরিণত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সদস্যরা ঈদের শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় অংশ নেন। আনন্দ, সম্প্রীতি ও পেশাগত দায়বদ্ধতার এ আয়োজন প্রেসক্লাব সদস্যদের মধ্যে নতুন উদ্যম, প্রেরণা ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।
“ঈদের আনন্দ ক্ষণস্থায়ী হলেও, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার চিরন্তন”— এমন প্রত্যয়ে মুখর ছিল পুরো আয়োজন।