Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | ১০:৩৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত বাংলাদেশের ড. খলিলুর রহমান

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | ১০:৩৩ অপরাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি জয়লাভ করেন।


তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে ড. খলিলুর রহমানের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস এস. কাকোরিস। তিনি আট ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন।


নির্বাচনে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৯০টি ভোটের মধ্যে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট এবং প্রতিদ্বন্দ্বী আন্দ্রেয়াস এস. কাকোরিস পেয়েছেন ৯১ ভোট।


জাতিসংঘের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আঞ্চলিক ঘূর্ণমান পদ্ধতিতে এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত করা হয়েছে।


আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। বিশ্বের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী এ পরিষদের সভাপতির পদ আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত।


বাংলাদেশের জন্য এই অর্জন বিশেষ তাৎপর্য বহন করছে। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের কূটনীতিক ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। প্রায় চার দশক পর আবারও বাংলাদেশ এ মর্যাদাপূর্ণ পদে প্রতিনিধিত্বের সুযোগ পেল।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০২.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com