Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | ১০:২৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

এলপি গ্যাসের দাম কমলো, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৮৮৫ টাকা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | ১০:২৯ অপরাহ্ন

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


মঙ্গলবার (২ জুন) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিইআরসি।


নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি ১২ কেজির সিলিন্ডারে ভোক্তাদের ৫৫ টাকা কম খরচ হবে।


এদিকে এলপি গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।


এর আগে সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে এক হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তারও আগে ২ এপ্রিল আরও ৩৮৭ টাকা বাড়িয়ে দাম এক হাজার ৭২৭ টাকা করা হয়েছিল।


নতুন এ মূল্যহার তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০২.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com