জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার ঢুপী সমাজ কল্যাণ যুব সংঘ (সারীঘাট) রেজি নং-১৩৮২/২৫-এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ মে) সারীঘাট উত্তরপার ট্রাক চালক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে শামীম আহমদ নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল মালিক।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে হাবিব আহমদ, সাধারণ সম্পাদক পদে মো. দেলোয়ার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. দেলোয়ার হোসেন লস্কর, সাংগঠনিক সম্পাদক পদে নূরুল হক, অর্থ সম্পাদক পদে মিজান আহমদ, সমাজকল্যাণ সম্পাদক পদে ফরিদ আহমদ, দপ্তর সম্পাদক পদে মো. তাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মারুফ আহমদ, প্রচার সম্পাদক পদে অলক চন্দ্র পাল এবং কার্যকরী সদস্য পদে সায়মন আহমদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাজী নূর উদ্দিন। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন আব্দুল মান্নান, মো. ইয়াহিয়া, ডা. আজির উদ্দিন, আব্দুস শুকুর ও বশির আহমদ।
সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মাস্টার রিন্টু চন্দ্র পাল এবং সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন ফরিদ আহমদ।
দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজন ও সার্বিক দায়িত্ব পালন করেন সংগঠনের আহ্বায়ক আমীর উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কবির আহমদ এবং সদস্য মুদছির আলী।
নির্বাচন পরিদর্শন করেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহাদ উদ্দিন সাদ্দাম, বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সাবেক সভাপতি নূরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হালিম, সমাজসেবী সিব্বির আহমদ, সাংবাদিক তোফায়েল আহমদ, মুক্তাদির আল সেলিম এবং ছাত্রনেতা মুহিবুর রহমান মাহিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।