Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
৩১ মে ২০২৬ · ১০:২৪ অপরাহ্ন

মিছবাহুল আম্বিয়া ও ফাহাদের নেতৃত্বে জৈন্তাপুর তাঁতীদলের ৬৩ সদস্যের কমিটি অনুমোদন

চ্যানেল জৈন্তা নিউজ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের ৬৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, অনুমোদন দিল সিলেট জেলা শাখা
ছবি

নিউজ ডেস্ক। 

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার অনুমোদনে জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের ৬৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার  ৩১ মে  কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়।

নবগঠিত কমিটিতে মিছবাহুল আম্বিয়াকে আহ্বায়ক, রুহুল ইসলাম রাজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ফরহাদুজ্জামান ফাহাদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা তাঁতীদলের আহ্বায়ক , সিলেট জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি জৈন্তাপুর উপজেলায় জাতীয়তাবাদী তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

এদিকে নবগঠিত আহ্বায়ক মিছবাহুল আম্বিয়া ও সদস্য সচিব ফরহাদুজ্জামান ফাহাদ তাঁদের ওপর অর্পিত দায়িত্বের জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় তারা বলেন, জৈন্তাপুর উপজেলা তাঁতীদলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারা সংগঠনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com