Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা বাসে পেছন থেকে ধাক্কা, নিহত ২

ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা বাসে পেছন থেকে ধাক্কা, নিহত চালক-হেলপার

৩১ মে ২০২৬ • ০৮:৪২ অপরাহ্ন

নিউজ ডেস্ক। 


সিলেটের ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে অপর একটি বাস ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন। রবিবার (৩১ মে) ভোরে উপজেলার তাজপুর বাজারের পূর্ব পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন— যাত্রীবাহী ‘যাতায়াত’ পরিবহনের বাসচালক সোহেল (৩০) ও হেলপার ইমন (২০)। নিহত চালক সোহেল নরসিংদী জেলার সদর উপজেলার শাহী প্রতাপ গ্রামের তাজুল ইসলামের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ‘যাতায়াত’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৬০২) সড়কের পাশে সিলেটমুখী অবস্থায় দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে যাওয়ার পথে ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের দ্রুতগামী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-০২৪১) পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়।


সংঘর্ষে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক সোহেলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হেলপার ইমনকে উদ্ধার করা হলেও তিনিও মারা যান।


দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান আছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com