জাহিদুল ইসলাম |
সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথরে পর্যটকদের হয়রানি ও অতিরিক্ত নৌকা ভাড়া আদায়ের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য ।
একাত্তর টেলিভিশনে ধারাবাহিক সরাসরি সংবাদ ও রিপোর্ট প্রচারের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন মন্ত্রী। গতকাল দিনব্যাপী সাদা পাথরে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত নৌকা ভাড়া আদায় এবং স্থানীয় অসাধু চক্রের নানা হয়রানির চিত্র তুলে ধরা হয় সংবাদমাধ্যমটিতে।
এরপর আজ(৩১ মে) দুপুরে মন্ত্রী একাত্তর টেলিভিশনের সিলেট কার্যালয়ে এসে পর্যটন খাতের বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। এ সময় পর্যটকদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানের কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, সাদা পাথরে পর্যটকদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা বন্ধ না হলে সরকার নিজ উদ্যোগে সেখানে ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোট সার্ভিস চালু করবে।
এছাড়া সিলেটের নদীগুলোকে কেন্দ্র করে নতুন নতুন পর্যটন স্পট গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি, যাতে পর্যটকরা আরও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন।
পর্যটক হয়রানির বিষয়ে ‘শূন্য সহনশীলতা’ নীতির কথা উল্লেখ করে মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, পর্যটকদের সঙ্গে অনিয়ম বা দুর্ব্যবহার করে কেউ পার পাবে না। প্রশাসনের গাফিলতি ও অনিয়ম নিয়েও তিনি কড়া সমালোচনা করেন।
একইসঙ্গে সিলেট-৪ আসনের সীমান্ত এলাকায় দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বিশেষ ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনা এবং দেশের প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের চলমান উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
সিলেটের পর্যটন শিল্পকে আরও নিরাপদ ও কলঙ্কমুক্ত করতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। পর্যটন সংশ্লিষ্টদের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে সাদা পাথরসহ সিলেটের অন্যান্য পর্যটন কেন্দ্রও পর্যটকদের জন্য আরও নিরাপদ ও আনন্দদায়ক হয়ে উঠবে।