Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
৩০ মে ২০২৬ · ০৯:২৫ অপরাহ্ন

ছাতকে হাসপাতালে ভর্তি অজ্ঞাত বৃদ্ধ, পরিচয় শনাক্তে সহায়তা চায় কর্তৃপক্ষ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সুনামগঞ্জ ছাতক প্রতিনিধি। 

ছাতকের গোবিন্দগঞ্জ সড়কে পড়ে থাকা অজ্ঞাতনামা এক বৃদ্ধকে থানা পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি কথা বলতে না পারায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (২৯ মে) বেলা ২টার দিকে গোবিন্দগঞ্জ এলাকায় সড়কে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাথা ঘুরে রাস্তায় পড়ে যান ওই বৃদ্ধ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ এলাকার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পরিচয় জানা না থাকায় সেখানে ভর্তি করা সম্ভব হয়নি।

পরে সন্ধ্যায় ওই বৃদ্ধকে ছাতক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থানা পুলিশের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অজ্ঞাত এই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেউ তার পরিচয় জেনে থাকলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের মোবাইল নম্বর 01730324741-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com