Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি প্রেস বিজ্ঞপ্তি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে র‌্যাব - বিজিবির যৌথ অভিযানে ৬ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় জিরা জব্দ

৩০ মে ২০২৬ • ০৯:০২ অপরাহ্ন


সিলেটের কানাইঘাটে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করেছে র‌্যাব-৯ ও ৪৮ বিজিবি। অভিযানে প্রায় ৬ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩৫০ কেজি ভারতীয় জিরা এবং একটি পিকআপ জব্দ করা হয়।


র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ মে ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সিলেট জেলার কানাইঘাট থানাধীন ঝিংগাবাড়ী ইউনিয়নের রসুলপুর এলাকার গাছবাড়ী-হরিপুর পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি পিকআপ থেকে এসব জিরা উদ্ধার করা হয়।


তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে।


র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত ভারতীয় জিরা ও পিকআপের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সিলেট কোতোয়ালি থানাধীন কাস্টমস অফিসে জব্দ তালিকাসহ হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।


র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com