Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
৩০ মে ২০২৬ · ০৩:৫১ পূর্বাহ্ন

সিলেটে ভয়াবহ পরিস্থিতি: হাম উপসর্গে ৫৮ শিশুর মৃত্যু

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেটে হাম উপসর্গে মৃত্যু বাড়ছে শিশুদের, ৫৮ জনের মৃত্যু; আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগ

সিলেটে প্রতিদিনই হাম উপসর্গে শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে। সর্বশেষ শুক্রবার (২৯ মে) সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। তবে এর মধ্যে প্রকৃতভাবে হাম রোগে মারা গেছে মাত্র ৪ জন শিশু, বাকি সবাই হাম উপসর্গে মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৮ মে) সিলেটের ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এ ৬ মাস বয়সী এক শিশু মারা যায়। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। এরপর বৃহস্পতিবার (ঈদের দিন) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ৯ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়, যার বাড়ি সুনামগঞ্জের ছাতকে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সিলেট বিভাগে মোট মৃত ৫৮ জনের মধ্যে ৪ জন সরাসরি হাম রোগে এবং বাকিরা হাম উপসর্গে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে আরও ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২০৫ জন রোগী চিকিৎসাধীন আছেন।

তবে একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে কারও হাম শনাক্ত হয়নি বলেও জানানো হয়েছে।

শিশু মৃত্যুর এই ধারাবাহিকতায় এলাকায় উদ্বেগ বাড়ছে, তবে স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানা গেছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com