Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জাতীয় ঈদগাহে ঈদ জামাতে স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

২৯ মে ২০২৬ • ১১:৪১ অপরাহ্ন

সালাহউদ্দিন আহমদ আজ সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেছেন।


বুধবার (২৮ মে, ) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রধান ঈদ জামাতে অংশ নেন মোঃ সাহাবুদ্দিন, তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিক এবং সর্বস্তরের মুসল্লিরা।


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।


নামাজ শেষে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনার পাশাপাশি দেশের সার্বিক কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।


এদিকে, যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আজ সারাদেশে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হচ্ছে।


বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক) ফয়সল হাসান।

বিজ্ঞাপন channeljaintanews24.com