Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৮ মে ২০২৬ · ০৮:২৭ অপরাহ্ন

র‍্যাবের অভিযানে জৈন্তাপুরে ১২১ বোতল বিদেশি মদসহ আটক ৩

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

নিউজ ডেস্ক। 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১২১ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, জৈন্তাপুর বাজারের উত্তর পাশে মিস্ত্রিহাটি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় মাদকদ্রব্য নিয়ে কয়েকজন অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— সবির উদ্দিন (৩৬), হাবিবুর রহমান (২৩) ও সাজু আহমদ (২৩)। তাদের বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যমতে সিএনজির ভেতরে তল্লাশি চালিয়ে চারটি কালো পলিথিনে রাখা ১২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মদ বহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের এবং জব্দকৃত আলামত জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৯।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com