Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
অনুমোদন হলে ভাষা শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে’

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে দুই টেকনিক্যাল ট্রেনিং কলেজের আবেদন করেছি: এমপি এমরান

২৮ মে ২০২৬ • ০৮:১৮ অপরাহ্ন

 গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সারা দেশে সরকারি উদ্যোগে কয়েকটি টেকনিক্যাল ট্রেনিং কলেজ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগের আওতায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে দুইটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপনের জন্য তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে আবেদন করেছেন এবং মন্ত্রী তা গ্রহণ করেছেন।


তিনি বলেন, “আমার বিশ্বাস ও আশাবাদ—দুইটাই হবে। অনুমোদন হলে এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ভাষা শিক্ষা নিয়ে সার্টিফিকেট অর্জনের সুযোগ তৈরি হবে। এতে যুবসমাজ বিদেশে গিয়ে কর্মসংস্থানের সুযোগ পাবে।”


মঙ্গলবার (২৬ মে) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ‘সূচনা ডেভেলপমেন্ট অব বাংলাদেশ’-এর উদ্বোধন এবং সূচনা মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, দেশের ৫১ শতাংশ নারীকে বাইরে রেখে উন্নয়ন কল্পনা করা যায় না। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বছর থেকে মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষার ঘোষণা দিয়েছেন। এর আগে বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন।”


তিনি আরও বলেন, “দেশের অর্ধেকের বেশি নারী। তাদের ঘরে বসিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীদের দক্ষতা ও কর্মসংস্থানের আওতায় আনতে পারলে পরিবার যেমন উন্নত হবে, তেমনি রাষ্ট্রও এগিয়ে যাবে। এতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।”


অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের প্রশিক্ষক সাল সাবেলা মাহবুব কান্তার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইএসআইএসসি’র চেয়ারম্যান ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সদস্য মির্জা নুরুল গণি শোভন।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সফিউল ইসলাম, সূচনা মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ছাইদুর রহমান, ওয়াইট পাল সিলেটের পরিচালক সালাউদ্দিন, উপজেলা ইউএনও অফিসের নাজির রোমান আহমদ নৌশাদ, প্রশিক্ষক আব্দুস সামাদ, জাহিদ হাসান তুষার, সাহেদা বেগম, তামান্না বেগম, কো-অর্ডিনেটর তাহমিনা বেগম মনিশা এবং কম্পিউটার অপারেটর সাহেরা বেগমসহ অনেকে।


অনুষ্ঠান শেষে সূচনা মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের বিভিন্ন ব্যাচে প্রশিক্ষণপ্রাপ্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com