ছাতক প্রতিনিধি:
দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে শিশু ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ছাতক শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রামিশাসহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক আলমগীর হোসেন ও মোহাম্মদ বাকের হোসেন। এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাতক শাখার বিএ ও বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থী মোহাম্মদ জানে আলম, আবু বকর সিদ্দিক, তাওহিদ, আব্দুল কাদির, মোছা. আঁখি আক্তার, মোছা. বৈশাখী আক্তার, মুহাম্মদ ইব্রাহিম, ফারহানা, সায়েক, আদর আলী, শাহজাহান, সজল, সুমন মিয়াসহ অন্যান্য শিক্ষার্থীরা অংশ নেন।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মাত্র এক সপ্তাহে মিরপুর, সিলেট, ঠাকুরগাঁও ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক নিষ্পাপ শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ কিংবা গলা কেটে হত্যা করা হয়েছে। এসব নৃশংস ঘটনার প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণকারীরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই নিষ্পাপ ফুলগুলো ঝরে যাওয়ার দায় কোনোভাবেই সমাজ বা রাষ্ট্র এড়াতে পারে না। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।”বক্তারা আরও বলেন, “আইনশৃঙ্খলার অবনতির কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। ফলে সমাজে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”
মানববন্ধন থেকে রামিশাসহ সকল শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।