Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৬ মে ২০২৬ · ১১:৩২ অপরাহ্ন

সিলেটবাসীকে সিসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা: ‘ত্যাগ ও মানবিকতার শিক্ষা ধারণ করে সমাজ গড়তে হবে’

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

নিউজ ডেস্ক। 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

সোমবার (২৫ মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিকতার মহান শিক্ষা দেয়। এই উৎসবের মূল শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আরও বলেন, একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মানবিক নগর গড়ার লক্ষ্যে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও নগর পরিচ্ছন্ন রাখতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ কাজে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানিয়ে বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সম্মিলিতভাবে পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তুলতে হবে।

শেষে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যাতে সবার কোরবানি কবুল হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ নসিব হয়। ঈদ মোবারক।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com