Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | ০৭:০০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুর আহমদ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | ০৭:০০ অপরাহ্ন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় “প্রাথমিক শিক্ষা পদক ২০২৬”-এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মঞ্জুর আহমদ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের মানোন্নয়ন ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।


মোহাম্মদ মঞ্জুর আহমদের বাড়ি জৈন্তাপুর উপজেলার ছৈয়া গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর নেতৃত্বে চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।


এ অর্জনের খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ মঞ্জুর আহমদ বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত অর্জন। আমি সবসময় চেষ্টা করেছি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে আন্তরিকতার সঙ্গে কাজ করতে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”


তিনি আরও বলেন,“প্রাথমিক শিক্ষা জাতির ভিত্তি। একটি শিশুকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।”

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com