Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | ১১:৩৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

দিরাইয়ে হাওর কৃষকদের মানবিক সহায়তা কার্ড বিতরণ শুরু: ক্ষতিগ্রস্ত ৯৮৭ কৃষককে নগদ টাকা ও চাল প্রদান

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | ১১:৩৪ পূর্বাহ্ন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় ক্ষতিগ্রস্ত হাওর কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত হাওর মানবিক সহায়তা কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।


সোমবার (২৫ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা কার্ড বিতরণ করা হয়।


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার কৃষকদের হাতে সহায়তা কার্ড তুলে দেন।


তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত হাওর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর পরামর্শক্রমে করিমপুর ইউনিয়নের ৯৮৭ জন ক্ষতিগ্রস্ত কৃষককে এ সহায়তা প্রদান করা হয়েছে।


তিনি আরও জানান, প্রত্যেক কৃষককে ৩ হাজার টাকা ও ১৫ কেজি চাল দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের এ সহায়তার আওতায় আনা হবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com