Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | ১১:২০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পূর্তি উদযাপন

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | ১১:২০ পূর্বাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভির এক দশক পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।


সোমবার (২৫ মে) বিকাল ৫টায় জৈন্তাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বাংলা টিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সঠিক তথ্য তুলে ধরে দেশের মানুষের পাশে থাকার আহ্বান জানান।


বাংলা টিভির জৈন্তাপুর-গোয়াইনঘাট প্রতিনিধি ও জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজুর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক ও নয়া দিগন্ত প্রতিনিধি শোয়েব উদ্দিন, সাবেক সভাপতি নুরুল ইসলাম, সদস্য মীর সোয়েব আহমদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


অনুষ্ঠান শেষে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা চ্যানেলটির সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com