Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | ১১:১৫ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সড়কে মৃত্যুর মিছিল, ঈদযাত্রায় একদিনেই ২৭ জন নিহত

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | ১১:১৫ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক। 

দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ২৭ জনের। এর মধ্যে টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত হয়েছেন ১৫ জন। সারা দেশে পৃথক দুর্ঘটনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।

টাঙ্গাইল ছাড়াও মুন্সিগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ এবং দিনাজপুরের পার্বতীপুরে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে বগুড়ায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।



ঈদযাত্রায় এবার টাঙ্গাইলে সড়কে একসঙ্গে ঝরল ১৫ প্রাণ। সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোগারচর সরাতৈল এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।


নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। বাকি দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সবাই ট্রাকে চেপে ঈদযাত্রায় বাড়ি ফিরছিলেন। ভোর ৫টার দিকে কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এছাড়া টাঙ্গাইলের যমুনা সেতুর গোলচত্বরে ট্রাকচাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী।


এদিকে বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনিসুর রহমান ও তার দুই বছরের শিশু সন্তান পুষ্প নিহত হয়। এ ঘটনায় আহত হন আনিসুর রহমানের স্ত্রী আয়েশা বেগম। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন এবং আহত আয়েশা বেগমকে হাসপাতালে ভর্তি করেন।



এছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। রোববার দিবাগত গভীর রাতে দোগাছি, সমষপুর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com