Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২৫ মে ২০২৬ | ০৮:৪৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কোতোয়ালী থানার অভিযানে ২টি ধারালো চাকুসহ সংঘবদ্ধ ৪ ছিনতাইকারী গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২৫ মে ২০২৬ | ০৮:৪৯ অপরাহ্ন

নিউজ ডেস্ক। 

সিলেটের কোতোয়ালী মডেল থানার অভিযানে ২টি ধারালো চাকুসহ ৪ জন সংঘবদ্ধ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।


২২মে বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে এসআই মোঃ সোলায়মান মিয়া ও বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ওসমানী শিশুপার্ক সংলগ্ন পাবলিক টয়লেটের পাশে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল ছিনতাই করে আসছিল বলে স্বীকার করেছে। তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানা যায়।


গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সাজা মিয়া (৩২), সফর আলী (২৫), রুবেল মালত (৩৫) ও মোঃ মোশারফ হোসেন (৩৬)।


এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৫২, - ২৩ মে., ধারা আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী-২০১৯) এর ৪/৫ অনুযায়ী রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৫.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com