সিলেটে ২৪ ঘণ্টার অভিযানে এসএমপির ১৭৫ জন গ্রেফতার, ট্রাফিকে ৮৭ যানবাহনের
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কর্তৃক গত ২৩ মে (০০.০০ হতে ১১ টা.৫৯ মিনিট পর্যন্ত) ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা ও ডিবির পৃথক অভিযানে সর্বমোট ১৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগ ৮৭টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।
গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক আটক ব্যক্তিরা রয়েছেন।
এ সময়ে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ জন নিয়মিত মামলার আসামি, ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জন মাদক ব্যবসায়ী এবং ১ জনকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়। এছাড়া মেট্রো অধ্যাদেশ মোতাবেক ১৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে ৬ বোতল বিদেশি মদ, ৩০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে ৫১টি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান এবং ৩৬টি যানবাহন আটক করে। মামলা পাওয়া যানবাহনের মধ্যে রয়েছে প্রাইভেটকার ৪টি, সিএনজি ১৪টি, মোটরসাইকেল ২৯টি ও অন্যান্য ৪টি। আটক যানবাহনের মধ্যে ট্রাক ১টি, সিএনজি ৬টি, মোটরসাইকেল ২৪টি এবং অন্যান্য ৫টি।
পরবর্তীতে ২৪ মে সকাল ৮.০০ ঘটিকা পর্যন্ত পৃথক অভিযানে আরও ৩৪ জনকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে ১ জন নিয়মিত মামলার আসামি, ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৭ জন মাদকসেবী, ১১ জন সন্দেহভাজন, ১ জন ছিনতাইকারী এবং ১ জন হকারকে আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে এবং মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।