জামালগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশের অভিযানিক টিম চোরাইকৃত একটি GIXXER MONOTONE মডেলের মোটরসাইকেল উদ্ধার এবং এক আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জামালগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ- ২৪ মে, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোডের মামলার তদন্তের অংশ হিসেবে সোমবার (২৫ মে) অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানা এলাকা থেকে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারসহ আসামি পরান আহমেদ তোয়াক্কুল (৩৬)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পরান আহমেদ তোয়াক্কুলের পিতার নাম মোঃ কনু মিয়া। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার পশ্চিম লক্ষীপুর এলাকার বাসিন্দা।
পরে গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “চুরি ও অপরাধ দমনে জামালগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। চোরাইকৃত মালামাল উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”