Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২৫ মে ২০২৬ | ০৪:৪৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

পাক্ষিক বিশ্বনাথ বার্তার ১৫তম বর্ষপূর্তি উদযাপন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২৫ মে ২০২৬ | ০৪:৪৫ অপরাহ্ন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:


সরকার নিবন্ধিত গণমানুষের কণ্ঠস্বর, “বিবেকের প্রহরায় দিনরাত” স্লোগান নিয়ে পথচলা পাক্ষিক বিশ্বনাথ বার্তা পত্রিকার ১৫তম বর্ষপূর্তি উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৪ মে) বিকেলে বিশ্বনাথ বার্তা পত্রিকা পরিবারের আয়োজনে বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারে অবস্থিত উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে পত্রিকাটির ১৫ বছর পূর্তি শেষে ১৬ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।


প্রতিষ্ঠাতা ও সম্পাদক প্রয়াত সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুলের হাত ধরে দীর্ঘ ১৫ বছরের পথচলা শেষে পত্রিকাটি গণমানুষের মুখপত্র হিসেবে পাঠকপ্রিয়তা অর্জন করেছে বলে অনুষ্ঠানে আগত অতিথিরা বক্তব্যে উল্লেখ করেন। তারা পত্রিকার বস্তুনিষ্ঠতা ও ধারাবাহিক সাফল্যের প্রশংসা করে আরও অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন।


প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার এমাদ উদ্দিন বলেন, পত্রিকাটি নিরপেক্ষভাবে এলাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়নে ভূমিকা রাখছে। তিনি প্রয়াত প্রতিষ্ঠাতা সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুলের অবদান স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।


তিনি আরও বলেন, বর্তমানে পত্রিকাটির সম্পাদনা ও প্রকাশনার দায়িত্বে যুক্তরাজ্যপ্রবাসী ইলিয়াস আহমদ রাজন দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন এবং ভবিষ্যতেও তিনি এ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।


বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিশ্বনাথ বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাহিন উদ্দিনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক কবি এস. পি সেবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক ও গবেষক শাহ আলম তালুকদার তুহিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বিশ্বনাথ পৌর বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক মোঃ আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, সিনিয়র সদস্য শফিকুল ইসলাম শফিক, সদস্য ছালেক উদ্দিন ও মিডিয়া ব্যক্তিত্ব দবির মিয়াসহ অনেকে।


শেষে মোনাজাতের মাধ্যমে বর্ষপূর্তির অনুষ্ঠান সম্পন্ন হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৫.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com