জৈন্তাপুর প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়, কর্মকর্তা ও কর্মচারীদের নাম ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
ঘোষিত তালিকা অনুযায়ী, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বুরহান উদ্দিন। তিনি জৈন্তাপুর উপজেলার কহাইগড় ১ম খন্ড এলাকার বাসিন্দা এবং বর্তমানে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন আয়েশা বেগম। তিনি জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর এলাকার বাসিন্দা।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মঞ্জুর আহমদ। তিনি দরবস্ত বাজার এলাকার বাসিন্দা এবং চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন মোবারকা সুরভী। তিনি পানিছড়া এলাকার বাসিন্দা এবং প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুর আহমদ।
তালিকায় শ্রেষ্ঠ কাব শিক্ষক, কাব শিক্ষিকা, কর্মচারী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, ইন্সট্রাক্টর (ইউপিইটিসি ও পিটিআই), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুপারিনটেনডেন্ট (পিটিআই), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক এবং পিটিআই ক্যাটাগরিতে ‘প্রযোজ্য নয়’ উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনন্দ্য রায়ের স্বাক্ষরে এ তালিকা প্রকাশ করা হয়।
স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ স্বীকৃতি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের আরও উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।