Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ২৪ মে ২০২৬ | ১১:১৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ২৪ মে ২০২৬ | ১১:১৭ অপরাহ্ন

নিউজ ডেস্ক। 

জৈন্তাপুর মডেল থানার উদ্যোগে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।


রোববার (২৪ মে) সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনায় এবং জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।


এ সময় থানার ওসি (তদন্ত) ওসমান গনীসহ জৈন্তাপুর মডেল থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।


পুলিশ সূত্র জানায়, বিশেষ এই কার্যক্রমের মাধ্যমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করা হয় এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে থাকে আইনশৃঙ্খলা বাহিনী।


এ বিষয়ে অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জৈন্তাপুর মডেল থানা সর্বদা প্রস্তুত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৪.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com