Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

কোরবানির পশুর হাটে হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপ চাইলেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী

২৪ মে ২০২৬ • ০৭:৫২ অপরাহ্ন

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে কোরবানির হাটে চাঁদাবাজি বন্ধের দাবি হাফিজ মাছুম আহমদ দুধরচকীর


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী, জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন পশুর হাটে কোরবানির পশু কেনাবেচা শুরু হয়েছে। তবে পশু পরিবহন ও ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে কোথাও যেন চাঁদাবাজি, হয়রানি কিংবা অবৈধ বাধার সৃষ্টি না হয়, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, “কোরবানির পশুবাহী গাড়ি আটকানো, অবৈধভাবে টাকা আদায় কিংবা পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা জনগণ মেনে নেবে না। এসব অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।”


তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।


অপরদিকে সংগঠনের নেতৃবৃন্দ এক পৃথক বিবৃতিতে বলেন, বছর ঘুরে আবারও এসেছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা এবং পবিত্র হজ্জ। বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে সমবেত হয়ে হজ্জ পালন করে থাকেন।


তারা বলেন, প্রতিবছর হজ্জযাত্রা নিয়ে নানা ধরনের ভোগান্তির অভিযোগ ওঠে। কখনো ফ্লাইট জটিলতা, আবার কখনো অসাধু হজ এজেন্সির প্রতারণার কারণে অনেক হাজী চরম দুর্ভোগের শিকার হন। তাই হজ্জ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং প্রতারণা বন্ধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।


বিবৃতির শেষে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানো হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com