Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ২৪ মে ২০২৬ | ১০:২০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

কোম্পানীগঞ্জে হামলায় যুবক আহত, মৃত্যুর গুজবে দুই গ্রামে উত্তেজনা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ২৪ মে ২০২৬ | ১০:২০ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আবুল হোসেন নামে এক যুবক গুরুতর আহত হওয়ার ঘটনায় দুই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার বিকেল থেকে খাগাইল ও গৌরীনগর গ্রামে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খাগাইল গ্রামের প্রতিপক্ষের হামলায় গৌরীনগর গ্রামের বাসিন্দা আবুল হোসেন (৪০) গুরুতর আহত হন। তিনি গৌরীনগর গ্রামের আকরম আলীর ছেলে এবং পেশায় ট্রাকচালক।


এর আগে খাগাইল বাজারের গরুর হাটে গরু বেঁধে রাখা নিয়ে খাগাইল ও গৌরীনগর গ্রামের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা মারামারিতে রূপ নেয়। এরই জেরে রাতে সিলেটের ধোপাগুল এলাকা থেকে বাড়ি ফেরার পথে আবুল হোসেনের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।


গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শুক্রবার বিকেলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। তবে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।


মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর গৌরীনগর গ্রামের লোকজন খাগাইল গ্রামের বিভিন্ন ঘরবাড়িতে হামলা চালিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, আবুল হোসেনের মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি; তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৪.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com