শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দায়েরকৃত দুটি চেক সংক্রান্ত মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সন্ধ্যায় শ্রীমঙ্গলের টি ভ্যালী পার্টি সেন্টারে সংবাদকর্মী ও মানবাধিকারকর্মী মোঃ জয়নাল আবেদীন বাদশা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে শ্রীমঙ্গল প্রেসক্লাব, শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি দীর্ঘ প্রায় ৭ বছর ধরে স্থানীয় সামাজিক সমস্যা ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকতা করে আসছেন। তার বিরুদ্ধে দায়েরকৃত দুটি চেক মামলার প্রকৃত ঘটনা ও ধারাবাহিকতা তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, ২০২৪ সালের মার্চে এক অভিযোগের পর উপজেলা পরিষদে সালিশ বৈঠক হয়, যেখানে তার কাছ থেকে স্বাক্ষরিত দুটি চেক ও একটি চুক্তিপত্র নেওয়া হয়। পরবর্তীতে ওই চেকের ভিত্তিতে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়, যা বর্তমানে আপিলাধীন রয়েছে।
তিনি আরও দাবি করেন, আদালতের নির্দেশে ব্যাংক যাচাইয়ে সংশ্লিষ্ট ডাচ্-বাংলা ব্যাংক শ্রীমঙ্গল শাখায় ওই হিসাব নম্বরের অস্তিত্ব পাওয়া যায়নি বলে লিখিতভাবে জানানো হয়।
সংবাদ সম্মেলনে তিনি জানান, মামলার রায়ে একটি মামলায় ১ মাসের এবং অন্যটিতে ১ বছরের কারাদণ্ডসহ ১৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে আপিল প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি অভিযোগ করেন, ৩০ এপ্রিল ২০২৬ তারিখে শ্রীমঙ্গলে যাওয়ার পথে তাকে আটক করে নির্যাতন ও অর্থ-স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।
জয়নাল আবেদীন বাদশা বলেন, তিনি বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং উচ্চ আদালতে ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী।
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।