Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ২৪ মে ২০২৬ | ০২:১০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” — ফায়ার সার্ভিস সপ্তাহের আলোচনায় অংশ নিলেন এসএমপি কমিশনার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ২৪ মে ২০২৬ | ০২:১০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” উপলক্ষে সিলেটে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২০ মে ২০২৬) সকাল ১০টায় আলমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে সিলেট বিভাগ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল কুদ্দুছ চৌধুরী।


আলোচনা সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন কার্যক্রম, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা এবং উদ্ধার কার্যক্রম বিষয়ে সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করা হয়। বক্তারা জনসচেতনতা বৃদ্ধি, অগ্নিকাণ্ড প্রতিরোধে করণীয় এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।


এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৪.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com