Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২৩ মে ২০২৬ | ১১:৩৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

প্রবাসী আবুল হোসেনের পিতার মৃত্যুতে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের শোক প্রকাশ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২৩ মে ২০২৬ | ১১:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

জৈন্তাপুর প্রবাসী গ্রুপের নিয়মিত দাতা সদস্য ও “চিকনাগুল প্রবাসী গ্রুপ”-এর সাধারণ সম্পাদক, ওমান প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আবুল হোসেনের পিতা আব্দুল লতিফ সাহেবের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ।


এক শোকবার্তায় সংগঠনটির কেন্দ্রীয় পরিষদের  সভাপতি, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক এম এ হান্নান এবং সাধারণ সম্পাদক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গোলজার আহমেদ হেলাল মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


নেতৃবৃন্দ বলেন, মরহুম আব্দুল লতিফ একজন সজ্জন, ধর্মপ্রাণ ও পরোপকারী মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারালো। তারা মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করেন, যেন আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং তাঁর পরিবারকে এই শোক ধৈর্যের সাথে সহ্য করার তাওফিক দান করেন।


উল্লেখ্য, মরহুম আব্দুল লতিফ শুক্রবার (২২ মে) ভোর ৪টায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। একই দিন বাদ জুম্মা উমনপুর জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৩.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com