Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৩ মে ২০২৬ · ০২:৪৪ পূর্বাহ্ন

সিলেটে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

নিউজ ডেস্ক। 

সিলেট নগরীতে পুলিশের ধাওয়া খেয়ে পালানো এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে নগরীর তোপখানা এলাকা-য় তিনি ছুরিকাঘাতের শিকার হন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কে এম শহিদুল ইসলাম সোহাগ।

তিনি জানান, শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি থানা-র পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধরতে ধাওয়া করছিল। এ সময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে সেখানে উপস্থিত ছিলেন র‌্যাব সদস্য ইমন আচার্য। পুলিশকে ছিনতাইকারীর পেছনে ধাওয়া করতে দেখে তিনিও তাকে ধরার চেষ্টা করেন।

এক পর্যায়ে ধস্তাধস্তির সময় ছিনতাইকারী ইমন আচার্যের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

এদিকে, ঘটনার বিষয়ে বিকেল সাড়ে ৩টার দিকে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন খান মাঈনুল জাকির।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com